Asst. Prof. Dr M A Mamun

Orthopedic & Spine Specialist Doctor in Dhaka

Asst. Prof. Dr M. A. Mamun

Arthroscopy & Arthroplasty, Spine, Trauma 
Specialist & Surgeon in Dhaka

HIP-KNEE- SHOULDER - JOINT Specialist

Asst. Prof. Dr M A Mamun

অর্থোপেডিক, স্পাইন ও ট্রমা চিকিৎসা explained by Dr M A Mamun, Orthopedic Specialist doctor in Dhaka

হাড় ভাঙা থেকে শুরু করে দীর্ঘদিনের কোমর ব্যথা—Orthopedic সমস্যার পরিধি অনেক বড়।

কোনো সমস্যা হঠাৎ দুর্ঘটনা বা injury থেকে তৈরি হয়, আবার কিছু সমস্যা ধীরে ধীরে বয়স, joint degeneration বা spine-এর পরিবর্তনের কারণে দেখা দেয়।

বিশেষ করে কোমর ও ঘাড়ের সমস্যায় শুধু X-ray বা MRI report নয়—রোগীর ব্যথার ধরন, nerve symptoms, muscle strength এবং physical examination একসঙ্গে বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

 

হাড় ভাঙা ও Trauma

দুর্ঘটনা, পড়ে যাওয়া বা খেলাধুলার আঘাতে Bone Fracture হতে পারে।

সব fracture-এর চিকিৎসা plaster দিয়ে হয় না, আবার সব fracture-এ operation-ও লাগে না। হাড় কোথায় ভেঙেছে, fracture কতটা displaced বা unstable এবং joint-এর সঙ্গে সম্পর্ক রয়েছে কি না—এসব অনুযায়ী treatment নির্বাচন করা হয়।

Joint Fracture

জয়েন্টের ভেতরে বা কাছাকাছি fracture হলে joint surface ও alignment গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সঠিকভাবে না জোড়া লাগলে ভবিষ্যতে movement restriction বা arthritis-এর ঝুঁকি তৈরি হতে পারে।

 

Spine Fracture

মেরুদণ্ডের fracture-এর ক্ষেত্রে fracture stability-এর পাশাপাশি spinal cord বা nerve-এর কোনো সমস্যা হয়েছে কি না সেটিও মূল্যায়ন করা জরুরি।

দুর্ঘটনার পর হাত-পায়ে দুর্বলতা বা অসাড়তা থাকলে দ্রুত medical assessment প্রয়োজন।

 

কোমর ব্যথা—সব সময় কি Slip Disc?

না।

Muscle ও ligament-related problem, degenerative change, disc problem এবং spine-এর আরও বিভিন্ন কারণে back pain হতে পারে।

ব্যথা শুধু কোমরে থাকছে নাকি নিতম্ব হয়ে পায়ের দিকে নামছে—এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 

PLID / Slip Disc

মেরুদণ্ডের দুই vertebra-এর মাঝের disc-এর অংশ বেরিয়ে nerve-এর ওপর চাপ তৈরি করলে leg pain, tingling, numbness বা weakness-এর মতো সমস্যা হতে পারে।

বাংলাদেশে প্রচলিতভাবে এটিকে PLID বা Slip Disc বলা হয়।

MRI-তে PLID এসেছে—অপারেশন লাগবেই?

না।

MRI report চিকিৎসার সিদ্ধান্তের একটি অংশ। Report-এর findings রোগীর symptoms এবং clinical examination-এর সঙ্গে মেলে কি না সেটি দেখা জরুরি।

অনেক disc-related problem non-surgical treatment দিয়ে manage করা সম্ভব। অন্যদিকে progressive neurological weakness বা নির্দিষ্ট গুরুতর nerve-related problem থাকলে surgical assessment প্রয়োজন হতে পারে।

 

Sciatica — কোমর থেকে পায়ে ব্যথা নামছে?

Sciatica নিজে একটি নির্দিষ্ট রোগের নামের চেয়ে sciatic nerve-related symptoms বোঝাতে ব্যবহৃত হয়।

কোমর বা নিতম্ব থেকে উরু হয়ে পায়ের দিকে ব্যথা, burning sensation, tingling বা numbness অনুভূত হতে পারে।

Disc prolapse একটি পরিচিত কারণ হলেও সব leg pain Sciatica নয়। তাই সঠিক diagnosis গুরুত্বপূর্ণ।

 

ঘাড়ের ব্যথা

দীর্ঘক্ষণ computer/mobile ব্যবহার, mechanical problem বা cervical spine-এর degenerative change-এর কারণে neck pain হতে পারে।

তবে ঘাড়ের ব্যথা যদি কাঁধ হয়ে হাতে ছড়ায়, সঙ্গে numbness, tingling বা weakness থাকে, তাহলে nerve involvement আছে কি না মূল্যায়ন করা দরকার।

 

মেরুদণ্ডের ক্ষয়জনিত সমস্যা

বয়সের সঙ্গে disc, facet joint এবং spine-এর অন্যান্য structure-এ degenerative change হতে পারে।

সব degeneration রোগের সমান নয়। কারও শুধু back pain থাকে, আবার কারও nerve compression-এর কারণে leg symptoms বা walking difficulty তৈরি হতে পারে।

তাই শুধুমাত্র “মেরুদণ্ড ক্ষয়” কথাটির ওপর ভিত্তি করে treatment নির্ধারণ করা উচিত নয়।

 

বয়সজনিত মেরুদণ্ডের বিকৃতি

বয়স বাড়ার সঙ্গে কিছু রোগীর spine-এর alignment পরিবর্তিত হয়ে শরীর সামনের দিকে ঝুঁকে যাওয়া বা মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার মতো Adult Degenerative Deformity তৈরি হতে পারে।

Pain, posture, balance, neurological symptoms এবং daily function অনুযায়ী এর clinical significance নির্ধারণ করা হয়।

 

Spinal Fusion Surgery

Spinal Fusion সব ধরনের কোমর ব্যথার treatment নয়।

নির্দিষ্ট instability, deformity বা অন্যান্য selected spinal condition-এ fusion surgery বিবেচনা করা হতে পারে। Surgery প্রয়োজন কি না তা symptoms, examination, imaging এবং পূর্বের treatment response মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Arthritis বা জয়েন্টের বাত

Arthritis শুধু হাঁটুতেই হয় না। Hip, Shoulder এবং অন্যান্য joint-এও arthritis হতে পারে।

Joint pain, stiffness, swelling এবং movement limitation থাকলে arthritis-এর ধরন এবং severity নির্ণয় করে চিকিৎসা করা হয়।

 

 

Osteoporosis — হাড় দুর্বল হয়ে যাওয়া

Osteoporosis-এ হাড়ের density ও strength কমে যায়। অনেক সময় কোনো লক্ষণ না থাকলেও সামান্য পড়ে যাওয়ার পর fracture হওয়ার মাধ্যমে সমস্যাটি প্রথম ধরা পড়ে।

বিশেষ করে বয়স্কদের recurrent fracture বা fragility fracture-এর ক্ষেত্রে bone health assessment গুরুত্বপূর্ণ।

 

Ligament Injury

Sports injury, accident বা joint twisting-এর কারণে ligament আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোন ligament injured হয়েছে এবং joint কতটা stable রয়েছে তার ওপর treatment নির্ভর করে। সব ligament injury-তে surgery প্রয়োজন হয় না।

 

 

যেসব Orthopedic, Spine & Trauma সমস্যার চিকিৎসা করা হয়

Bone Fracture • Spine Fracture • Joint Fracture • Arthritis • Osteoporosis • Back Pain • Neck Pain • Ligament Injury • PLID / Slip Disc • Sciatica • Degenerative Spine Conditions • Adult Degenerative Deformities • Spinal Fusion Surgery

 

কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

দুর্ঘটনার পর হাত-পা নাড়াতে সমস্যা, নতুন করে significant weakness বা numbness, দাঁড়াতে বা হাঁটতে না পারা, অথবা back pain-এর সঙ্গে bladder/bowel control-এর নতুন সমস্যা দেখা দিলে দ্রুত medical evaluation প্রয়োজন।

 

রোগীদের খুবই কমন কিছু প্রশ্ন Orthopedic & Spine Realted সমস্যার ব্যাপারেঃ

কোমর ব্যথা হলেই কি MRI করতে হবে?
না। প্রথমে history এবং clinical examination গুরুত্বপূর্ণ। Symptoms অনুযায়ী physician প্রয়োজনীয় investigation নির্ধারণ করেন।

 

MRI-তে Slip Disc থাকলে কি operation লাগবে?
সবসময় নয়। MRI findings-এর পাশাপাশি pain pattern, neurological examination এবং treatment response বিবেচনা করা হয়।

 

Sciatica কি শুধু ওষুধে ভালো হয়?
Treatment কারণ ও severity-এর ওপর নির্ভর করে। অনেক রোগী non-surgical management-এ improvement পান; নির্দিষ্ট neurological problem থাকলে অন্য treatment প্রয়োজন হতে পারে।

 

হাড় ভাঙলে plaster নাকি operation—কোনটি ভালো?
একটির চেয়ে অন্যটি সবসময় ভালো নয়। Fracture-এর location, displacement, stability, patient’s age এবং joint involvement অনুযায়ী সঠিক treatment নির্বাচন করা হয়।

 

Spine surgery কি খুব ঝুঁকিপূর্ণ?
“Spine surgery” অনেক ধরনের procedure-কে বোঝায়। Individual risk নির্ভর করে রোগ, procedure এবং রোগীর overall health-এর ওপর। তাই নির্দিষ্ট diagnosis ছাড়া সাধারণভাবে ঝুঁকি নির্ধারণ করা যায় না।

 

Dr. M A Mamun-এর পরামর্শ

Orthopedic ও Trauma সমস্যার পাশাপাশি Dr. M A Mamun AO Spine Basic (India) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং AO Spine (Switzerland)-এর Member।

হাড় ও জয়েন্টের injury, fracture এবং spine-related সমস্যায় রোগীর clinical findings ও প্রয়োজনীয় investigation বিবেচনা করে treatment option নিয়ে পরামর্শ দেওয়া হয়।

Dr. M A Mamun
Assistant Professor, NITOR (পঙ্গু হাসপাতাল), ঢাকা
MBBS, BCS (Health), MS (Ortho), FACS (USA), FICS (USA)
AO Trauma Basic & Advanced (India)
AO Spine Basic (India)

 

 

 

 

 

 

 

 

Orthopedic, Spine and Trauma Treatment